খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন সাদিক কায়েম।

তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

সাদিক কায়েম জানান, আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, রাত ৩টার পর বাড়িটিতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা হলেও দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।