পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে একটি ছবি প্রকাশ করেছেন তাঁর নাতি ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করে তিনি জানান, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই সংসদ ভবনে দাঁড়ানোর মুহূর্তটি তাঁর কাছে অত্যন্ত গর্বের। তাঁর ভাষায়, এটি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলারও এক স্মারক।
হুমাম কাদেরের কাছে মুহূর্তটি কেবল একটি ছবি নয়; বরং অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন।
ইতিহাসের পাতায় থাকা একটি পরিচিত নাম, আর কয়েক প্রজন্ম পর সেই একই সংসদ ভবনে তাঁর উত্তরসূরির উপস্থিতি—সময় ও ইতিহাসের এক অন্যরকম অধ্যায়।

মন্তব্য করুন